দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘনঘন সড়ক দুর্ঘটনা এবং এক শিশুর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে নিজেদের উদ্যোগে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করেছেন তারা।
শনিবার সকাল থেকে কাঞ্চন পৌরসভা ও ভোলাবো ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাঞ্চন-ছনপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা।
স্থানীয়দের ভাষ্য, কাঞ্চন-ছনপাড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি সড়ক। সিলেট, নরসিংদী, কিশোরগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রী এবং বিদেশগামী মানুষ ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে এই সড়ক ব্যবহার করেন।
তাদের দাবি, সড়কের দুই পাশে ঘনবসতিপূর্ণ এলাকা থাকলেও যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটি নির্মাণের পর গত তিন থেকে চার বছরে পারাপারের সময় অন্তত ১৫ থেকে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী স্পিড ব্রেকার নির্মাণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শুক্রবার গুতুলিয়া এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
বিক্ষোভ শেষে তারা নিজেদের উদ্যোগে সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করেন এবং স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান।
এমএস/